Saturday, November 10, 2018


ধানসিঁড়ি
হাকিকুর রহমান
=====

ধানসিঁড়ি নদীটির স্বচ্ছ জলে
গাংশালিকেরা খেলা করে দলে দলে
নদীটি শান্ত থাকে বারো মাস
নদীপাড়ে তাই অনেকের বসবাস
তবুও চিন্তা হয় কবে কোন উজানে
কুল ভেঙ্গে নদীতে পড়ে কেজানে
আশায় আশায় সবার দিন চলে যায়
কবে কে যে এই ঘাটে নৌকা ভিড়ায়
শুরু হবে নতুন করে বাঁচার চেতনা
ভুলে যাবে আগেকার সব বেদনা।
Buddy of goodtime
Hakikur Rahman
==========

Now you have
Lots of money, wealth
There are happiness around
With happy mind.
How many friends are there?
How many there are flattering people?
The time passes very well
It can not be understood morning and afternoon.
When will the wealth of you are gone
Only then can everyone be known to be friends
No one else will be there again
Do not see anyone getting in with.
They become friends at good time
There are many
All become strangers in times of trouble
No one is there for you.

পথিক
হাকিকুর রহমান
====

নিরুপায় দেখে
সবকিছু রেখে
বাহির হইনু পথে
সময়ের রেশে
অসময়ে মেশে
কিইবা কইনু বটে।
বলে গেল যার
যা যা বলিবার
বাধা পড়ে আর
পথো চলিবার
কখন কিজানি ঘটে।
সমুখ দেখিয়া পথিক
পা বাড়াও সঠিক
পাইলেও পাইতে পারো
দেখা তটিনীর তটে।
The first of Baishakh
Hakikur Rahman
==========

The first of Baishakh
Foursquare face drumming drum
Every Bengali life
This day brings new inspiration.
The first day of the Bengali year
Becomes enriched, becomes colored
It is spreading around today
The sound of joy
Today, the way has filled with
Millions of people.
Let's all come together today
Welcome it wholeheartedly
Thousands of years of Bengali entity
Sensation is filled with heart.

ভরা পদ্মা
হাকিকুর রহমান
======

ভরা পদ্মায় উথাল পাথাল ঢেউ
কুলে আজ আর নেই তাই কেউ।
আমার ছোট্ট নায়ে দিতে হবে পাড়ি
বেলা শেষ হয়ে গেলো যেতে হবে বাড়ি।
এপার ওপার করা এটাই তো কাজ
আকাশটা কেমনে করে আছে সাজ।
সুর্য ডোবার আগে পার হতে হবে
কষে ধরে হালটি নাও যাবে তবে।
এভাবেই জীবনকে করে দিনু পার
কালকের স্বপ্নই দেখি তাই বার বার।
Unseen
Hakikur Rahman
=====

I could not match the calculations
Now and then
When do the time
Has gone away
Did not think.
I did not learn to write words
When I remember the words
I write them unheeding
Meaning of those words
I did not see.
I did not find the road boundary
By this way, that way
How many ways I have passed
The boundary of the route
I did not see.

রমজান
হাকিকুর রহমান
=====

আসছে মাস রমজান
ঈমানকে দৃঢ় করে সবাই হই বলীয়ান।
এমাসে সকলে মিলে করি প্রার্থনা
নির্ভূলভাবে পালন করি সিয়াম সাধনা।
রমজান রহমতের মাস
রমজান বরকতের মাস
রমজান মাগফিরাতের মাস
রমজান নাজাতের মাস
রমজান ফজিলতের মাস।
রমজানে সবে উদ্বুদ্ধ হই স্রষ্টার প্রশংসায়
হৃদয়ে যেন কোনক্রমেই কুচিন্তা আশ্রয় না পায়।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে
সবাই মিলে করি কাজ
ভোগ্যপন্য সরবরাহের নিশ্চয়তা করতে
সফল হতে হবে আজ।
গরীব-ধনী সকলে মিলে এই
পবিত্রতম মাসটিকে ধারন করি
দ্বীন-দুনিয়ার শাফায়াতকারী ও স্রষ্টার
প্রদত্ত পথ ধরি।