Friday, July 20, 2018

জীবন চাকা
হাকিকুর রহমান
========

দিনের পরে দিন
সময় অন্তহীন
পথের পরে পথ
এপথ প্রান্তহীন।
ভূলের পরে ভূল
তার ভিতরে বাস
মাসের পরে মাস
সেযে করে পরিহাস।
ব্যথার পরে ব্যথা
নেই সেখানে সুখ
আঘাতের পরে আঘাত
শুধুই ভরা দুখ।
খেলার পরে খেলা
চলছে সারা বেলা
কথার পরে কথা
যায়না সেটা বলা।
রাতের পরে পাত
নেইতো চোখে ঘুম
এমনি করেই যায়
জীবন চাকার ধুম।

Monday, July 9, 2018

Expectation
Hakikur Rahman
======

I will see this day
it was unimaginable
Whom I kept in the heart
Today they have
throw knife in my chest.
If you say then afterwards
There is nothing in the world
Mixing good and evil
All things become a coincidence.
But who is to blame?
Fate!
Then in this way things will happen
in the rest of life.
নতুন চেতনা 
হাকিকুর রহমান
=========
আবার জমবে মেলা
বটতলা, হাটখোলা
জীবনের জয়গানে জাগোরে
আবার ভাসবে ভেলা
ভরা গাঙে, মাঝখানে
জেগে ওঠো সাথীরা সাগরে।
আর নয় ঘরে থাকা
আর নয় পরাজয়
বুকে আশা বেধে নিয়ে
ভুলে থাকা আর নয়।
দেখা যায় নতুন আলো
চলো সবাই সামনে চলো।
নতুন দিনের চেতনায়
আয়রে সবাই চলে আয়।
Wheel of life
Hakikur Rahman
=======

The boat is tied by the river side
Water is coming down to the ebb
In this game of ebb and tide
Life passes by the side of the sea
Sometimes fierce, sometimes frigid
The flow of river is very strange
In this way passes the wheel of life
Everything has been arranged in stages.
যমুনা 
হাকিকুর রহমান
====
বয়ে চলে যমুনা
হঠাৎ একদিন এক ভূমিকম্পে
ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়ে
বাংলাদেশে করে নিলো তার ঠিকানা।
তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্নশ্রী
এরা যমুনার প্রধান উপনদী
জন্ম থেকে আজ অবধি
নিজের গতিপথে চলছে নিরবধি।
বাহাদুরাবাদ থেকে গতিপথ সরে
মিলেছে পদ্মার সাথে আরিচায়
বগুড়া, সিরাজগন্জ, গাইবান্ধা
জামালপুর, টাঙাইল, পাবনা জেলাগূলো
পড়েছে তার প্রবাহিত সীমানায়।
যুগ যুগ বহো যমুনা তুমি
হয়ে আমাদের কালের স্বাক্ষী
বাস করি মোরা অববাহিকায় তোমার
নই কারো মুখাপেক্ষী।

Monday, July 2, 2018

Universe
Hakikur Rahman
=====

Every planet, secondary planet, stars in the universe
Whichever ones turn in their own orbits
It never happens without it
No one can go before or nobody after.
Everybody complied with a compulsive rule
Have their own way
That's the way each-other revolves by measuring their directions
Moves by a pointer.
The earth revolves around the sun
Year comes
The moon surrounds the earth
Month comes
The earth revolves around her own orbit
Brings a new day
This way time is tied up to its own time
Yet, time is unlimited.
অবশেষে
হাকিকুর রহমান
======

এই চিন্তায় বেশী
উতলা করে মন
বড় কষ্ট হয় চিনতে
এই পৃথিবীতে
কে পর আর কে আপন।
যাকে করেছিলাম আপনের আপন
সেই কবে হয়ে গেল পর
পৃথিবীটা কি এতই ধোঁয়াশা
এতই স্বার্থপর।
স্বার্থের টানে সব যেন খোজে
ভুলে সব কিছু তার
কষ্টের প্রানে আরও আঘাত আনে
যেনো নেই কিছু অবশেষ আর।