Friday, February 5, 2021

 

আলো
হাকিকুর রহমান 
 
আলোর নিচেই অন্ধকার
আর সেই আঁধারেই পথ চলা
মরীচিকাসম সমুখের পথ
তবু সেই পথেই সাফল্যের কথা বলা।
একুল ওকুল দুকুল ছাপানো
বরষার নদী যেমন
আশা ভরষার গতিবিধি মেপে
প্রাপ্ত সুফল তেমন।
তারপরও দেখার থাকে
কে কোন পথে চলে
তারপরও শোনার থাকে
কে কোন কথা বলে।

 

কানা বগী
হাকিকুর রহমান 
 
বিলের ধাঁরে দাঁড়িয়ে আছে, কানা বগীর ছাঁ
নেইতো কোথাও মাছের দেখা, করে থাকে হাঁ।
ও বগী তুই খাবি কি? মাছ নেইতো জলে!
নেমেছে আজ ছেলে বুড়ো, ঐযে দলে দলে।
উজাড় হবে খলসে, পুঁটি, উজাড় হবে ট্যাংরা
নিজের খাবার না পেয়ে তুই, এক পায়েতে ল্যাংড়া।
দিনে দিনে তোদের দল যে, সাবাড় হয়ে গেলো
কোথায় তোরা উধাও হলি, খবর নাহি পেলো।
পূর্ণশশী
হাকিকুর রহমান
গোলাপেও আছে কাঁটা,
আর গোধূলির আলো নিভে যাবার সাথে সাথেই
প্রদীপের আলোতে পতঙ্গেরা আত্মাহুতি দেয়।
কোন দূরে বেজে উঠে মোহন বাঁশি,
সদ্য বিয়ে হওয়া গাঁয়ের বঁধুর মনটা উচাটন করে দেয়
সূযাস্তটাও হঠাৎ করে থমকে দাঁড়ায়।
বাঁশ বনের ধারে বুনো হাঁসগুলো বাসা খুঁজে ফিরে,
কে যেন ফাঁদ পেতে রেখেছে আজকে
ঝরে পড়া পাতাগুলো দিয়ে ঢেঁকে।
আমার বাগানের দক্ষিণে একটা হাসনুহেনার গাছ ছিলো,
সেটা সারাবছরই ফুল দিতো, আর সুবাসও ছড়াতো-
কিন্তু কেমন করে জানি ওটা কবে কবে মৃতপ্রায় হয়ে
মিশে গেলো মাটির সাথে,
আর আমি ঘাড় ফিরিয়ে দেখি
ততক্ষণে গগনে উঠে গেছে পূর্ণশশী।

 

কহিলাম
হাকিকুর রহমান 
 
ঘরণীকে কহিলাম-
সদয় হও!
সে শুনিলোনা কোন কথা,
বাড়িলো হৃদয়ে অযাচিত ব্যথা।
ধরণীকে কহিলাম-
দ্বিধা হও!
সহিতে পারিনা আর,
হেরিতে পারিনা সকল রুদ্ধদ্বার।
রজনীকে কহিলাম-
নিদ্রা দাও!
বিনিদ্র যামিনী অতিক্রান্ত করিয়া অতি ক্লান্ত আমি,
তাইতো কম্পিত চরণে, চলিতেছি কোন প্রকারে থামি থামি।
তরণীকে কহিলাম-
পারে লও!
সে অন্য অভ্যাগতবৃন্দকে লইয়া প্রস্থান করিলো,
কিসের হোমাগ্নি অন্তকরণে প্রবিষ্ট হইলো।
অতঃপর,
বিমগ্ন চিত্তে রহিলাম বসি,
দিবাকে ডিঙিয়া আবির্ভূত হইলো শশী।

 

গফুর
হাকিকুর রহমান
গফুর
বাড়ী তার অচেনা গ্রামে
শহর থেকে বহুদুর।
ছিল তার দুই বিঘা জমি
আর হালের দুই গরু
নিজের জমির সাথে অন্যের জমিও আবাদ করে
তাই দিয়ে জীবনের শুরু।
যৌবনে দেখেছে অনেক স্বপ্ন
পূরন হয়নি কখনও
তবুও চলা থেমে থাকেনি
জীবন থামেনি এখনও।
পৌঢ়ত্বে এসে এখন শরীর হয়েছে জরাজীর্ণ
ঘর গরু হাল পূরানো হয়েছে
সবকিছুই জীর্নশীর্ণ।
এভাবেই একটা জীবন চলে গেল
কোন চিহ্ন বিহীন
সীমারেখাহীন কট্টর দিন
পথ ছিল গহীন।

Saturday, January 2, 2021

Wait
Hakikur Rahman

Say that the flute will sound
I was sitting and opening the fence
He didn't play the flute anymore.

I will listen to that tune
I thought in my heart
He did not sing in tune anymore.

That says I will draw pictures
I caught paint and brush
But couldn't draw anymore.

That's the way it goes
I went out to the door
But couldn't cross the bridge.

I thought that I will paint in that face
Since when did I dress up?
And couldn't no longer painted in color.

 

থাকুক পড়ে
হাকিকুর রহমান
থাকুক পড়ে চিন্তা চেতনাগুলো
ধরার ধুলোয় মিশে,
থাকুক পড়ে বেহায়া ইচ্ছেগুলো
যেখানে সেখানে ছড়ানো
পাইনে তো তাই, অন্য দিশে।
থাকুক পড়ে অসহ্য যন্ত্রণাগুলো
পথের পাশে দাঁড়িয়ে,
থাকুক পড়ে অসামঞ্জস্যতাগুলো
নেয় নিক, দু’হাত বাড়িয়ে।
থাকুক পড়ে মঙ্গল-কল্যাণের কথাগুলো
রোজনামচার পাতা ভরে,
থাকুক পড়ে পরিত্রাণগুলো
ঘুণে ধরা সমাজটার হাত ধরে।
থাকুক পড়ে পরিশুদ্ধিত প্রকাশগুলো
আধাঁরের মাঝে লুকোনো,
থাকুক পড়ে হিসেবের খাতাটি
অনিয়ন্ত্রিতভাবে, কারণ আসল
হিসেবটাতো হয়নি এখনও চুকোনো।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)