Sunday, November 17, 2019


তাজমহল
হাকিকুর রহমান

মুঘল সম্রাট, শাহজাহান
তাঁর স্ত্রী
আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে
তৈরী করেন, এক রাজকীয় সমাধি-
সবাই চিনে একে, "তাজমহল" নামে,
যা যমুনার তীরে আছে দাঁড়িয়ে
নিয়ে তার বিশালতার পরিধি।
১৬৩২ খ্রিস্টাব্দে শুরু হয়ে-
১৬৫৩ খ্রিস্টাব্দে তা শেষ হয়,
২১ বছরে হাজারো কারিগর, স্থপতি, শ্রমিক
এর নির্মানে নিবেদিত ছিল সেথায়।
উস্তাদ আহমেদ লাহুরী ছিলেন
এর মূল নকশাকারক,
সাদা মার্বেলের গোম্বজাকৃতির সমাধিটা-
হচ্ছে এক জটিল অখন্ড, স্থাপত্যের ধারক।
প্রতি বছর, লাখো মানুষের ঢল নামে
ভালোবাসার এই নিদর্শন দেখার জন্য,
দেখে সবাই আপ্লুত হয়-
সকলের হৃদয়ে, এটা দাগ কাটে অনন্য।
Winter greetings
Hakikur Rahman

In the evening
Fine wind is playing.
The sun is about to sink
The bird pulls the mire back home.
Bucket of juice on the shoulders
Gachi is back home.
Don't stop shivering in the cold
All together, set up the fire.
The cake is dipped in the juice in the morning
Very tasty, heavy sweet to eat.
Very cold winter brother
Still want the winter to come.

একুশের প্রহরে
হাকিকুর রহমান

ওরা মরেনি, মরিতে পারেনা।
ওরা বেঁচে আছে, সকল বাঙালির হৃদয়ের অভ্যন্তরে
আর অশরীরী আত্মার আলোক ছড়ায়, প্রতিটি অন্তরে।
এই জগতে কত জাতি আছে- এসেছে- গেছে,
বলতে কি পারো? কতজন ভাষার জন্যে শহীদ হয়েছে?
এসেছিলে এদেশে ক্ষণজন্মা হয়ে,
হয়েছো আজ নীহারিকা
তাপিত, তাড়িত, তটিনীর দেশে,
জ্বলে থাকো হয়ে দীপশিখা।
কে বলে তোমরা নেই!
যখনই তাকাই পথে-প্রান্তরে, অগনিত লোকের ভীড়ে
সেই মুখগুলি, ভাসেতো আঁখিতে, নীরবেই।
দিয়েছো মোদেরে সমৃদ্ধ করে,
দিয়েছো বাঁচিবার অধিকার
দেখেছি মোরা চেতনার আলো,
জাগিয়েছো হৃদয়ে আকুতি স্বাধীকার।
আজি এ প্রহরে সময় এসেছে,
শানিত করিতে সেই চেতনা
উদ্বুদ্ধ হই, এই অরুণালোকে,
আর নয় কোন অনুশোচনা।
Pedestrian
Hakikur Rahman

The pedestrian is on the run in a rush hour
Otherwise, time is running out
Everyone is working for whatever
So, less time to talk.
Someone is walking fast
Someone walks slowly
Everyone is busy at work
Everyone is toiling.
Someone hits from behind
Give it a go
Walk in a hurry
Otherwise, no clue.
This is how everyone is in rush
That's how all are living
You have to reach the place of work
No time to stop.
ফাগুনের ক্ষণ
হাকিকুর রহমান

ঝিরিঝিরি বাতাসে লাগে যে দোলা
দখিনের জানালা রয়েছে খোলা।
মিটিমিটি জ্বলে ঐ আকাশে তারা
মন তাই আজ হলো বাঁধনহারা।
এলোমেলো ভাবনায় ভরে গেলো মন
আনমনা ইশারায় অচেনা ভুবন।
পবনেরো নাওখানি ভাসিয়ে দিয়ে
ফাগুনেরো এইক্ষণ রাঙিয়ে নিয়ে।
আলো আর আঁধারির চলিছে খেলা
এভাবেই কেটে যায় সারাটা বেলা।
Arithmetic
Hakikur Rahman

Adding two to two yields four
Subtracting two by two is zero.
By multiplying two by two, the result is four
If you divide the two into two then one is the value.
Addition, subtraction, multiplication, division- the world is moving in this game
Someone is falling behind again, making somersault.
So calculate your footprint, so on the way
He would fall into the puzzle, so somehow.

জ্ঞানের আলো
হাকিকুর রহমান

এসেছি একা, যাবো একা
এটা রেখো মন
কোনই কাজে দেবেনা
যতই থাকুক বন্ধু-স্বজন।
যাওয়ার পথে, আসার পথে
করেছি যে সব কাজ
হিসেব সবই দিতে হবে
বুঝতে হবে আজ।
মনের মাঝে এই কথাটি
রেখে চলাই ভালো
আসা-যাওয়ার পথে তুমি
জ্বালাও জ্ঞানের আলো।