Sunday, January 26, 2020

Good morning
Hakikur Rahman

A single light came on the face
New hope arose again in the chest.
Whole sky is full of different colors
The wind was blowing in a new way.
The dawn bird swings in the branches
Little girl wake up with a smile.
What a jolt of life it seemed
My heart fell delighted.
নতুন দিন
হাকিকুর রহমান

একোন আলো লাগলো এসে মুখে,
তন্দ্রাগুলো হারিয়ে গেলো-
জাগলো আশা বুকে।।
উঠলো জেগে ঝলমলানো দিন,
ভাবের তরী উদয় হলো-
মন হলো রঙিন।
প্রাণে প্রাণে উঠলো জেগে আশা,
নতুন দিনের আগমনে-
আবার তরী ভাসা।
গানে গানে ভরলো সারা মাঠ,
ভরা নদীর ছলছলিতে-
সরব হলো ঘাট।
ইলিম-পিলিম
হাকিকুর রহমান

ইলিম-পিলিম, পানের সিলিম
সিলিম গেলো কই?
মাঁচার নীচে, খাটির নীচে
খাড়াও দেইখ্যা লই।
খয়ের, জর্দা, চুন, সুপারি
ঠিক আছেনি বউ?
বানাই খামু মিষ্টি পান
সাথে দিয়া মউ।
ফোকলা দাঁতের খোকলা হাসি
সুবাস ভরা মুখে,
পানের দোক্তা হাতে নিয়ে
বেড়ান মনের সুখে।
দাঁতগুলো সব গেলো পড়ে
হামান-দিস্তা লাগে,
লাঠি নিয়ে দাদি বুড়ি
হাঁটেন সবার আগে।
উপলব্ধি
হাকিকুর রহমান

আবেগতাড়িত হয়ে, রহিলাম বসে
হৃদয়ের যত না বলা কথাগুলিকে সাথে লয়ে।
ধরিতে চেয়েছিনু চাঁদ, কোন সে পলকে
লক্ষ্যচ্যুত হয়ে, মনে হয় যেন রাত জাগানিয়া ফাঁদ।
গুনিতে চেয়েছিনু তারা, ওদের ব্যাপ্তিতে চমকিত চোখে
চেয়ে থাকাই হলো সারা।
নামিতে চেয়েছিনু জলে, সাঁতার না জেনে কোন সে অভিপ্রায়ে
টালমাটাল হলেম গভীর অতলে।
গাহিতে চেয়েছিনু গান, স্বরলিপি তার বুঝিতে না পেরে
আজি এপ্রহরে, বিস্মিত হয়ে, আলোড়িত হলো মন-প্রাণ।
বিশ্বজননী
হাকিকুর রহমান

ওহে লাঞ্ছিতা বিশ্বজননী
দিয়েছো আঁচল পেতে,
আমি হেথা বসে করিছি ধ্বংস
মত্ত খেলায় মেতে।
তোমার মমতা ছড়ায়ে দিয়েছো
সবুজের সমারোহে,
আমি তাতে বসে লাগাই অনল
কিবা অবুঝের দ্রোহে।
নিখিল বিশ্ব চাহিয়া রয়েছে
সকলেই বোবা যেন,
তব স্বস্তিতে মোদের স্বস্তি
বুঝিনা মোরা কেন।
ক্ষমিয় মোদেরে অবুঝ মোরা
জগৎ মাতা তুমি,
আর জেনেশুনে ভুল করিবোনা
চরণ তোমার চুমি।
পান্থ পাখি
হাকিকুর রহমান

পান্থ পাখির পাখায় পাখায়
বিচরণ করা এই পৃথিবীকে,
অবসন্নতায় ভরা গতিপথ
জীবনের মানে হয় ফিকে।
প্রহরের বেড়াজাল ছিন্ন করে
অগ্রসরমান হই এই পথে,
হাস্য-উপহাস প্রকাশিয়া
ব্যর্থতা ঢাকি কোন মতে।
কিসের পরিশুদ্ধতায়
ত্রয়ীত হলো দেহমন,
প্রকাশিতে নাহি পারি
অপরিকল্পিত প্রাণায়ন।
যাচ্‌ঞা
হাকিকুর রহমান

চরণে সপিয়া দিয়াছি, হে প্রভু
করোহে মোরে পরিত্রাণ,
হৃদয়ে গাঁথিয়া রেখেছি তোমারে
তুমি মহা মহীয়ান।
দ্যুলোক, ভূলোক, ত্রিলোক ব্যাপিয়া
করোহে তুমি রাজ,
অবিনশ্বর তুমি, করেছো সৃষ্টি এই ধরাকে
হেরি তব কারুকাজ।
স্মরণে রাখিয়া তোমারই কথা
চলি আমি পদে পদে,
আমিতো অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র
রক্ষা করোহে মোর বিপদে।